ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন পুতিন: বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা পশ্চিমাদের। যার ফলে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাইডেন সাংবাদিকদের বলেন, রাশিয়া তার দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিলে তা বিশ্বের ওপর ব্যাপক প্রভাব সৃষ্টি করবে।

রাশিয়াকে ইউক্রেন আক্রমণের জন্য কঠিন মূল্য দিতে হবে বলে অন্যান্য পশ্চিমা নেতাদের বারবার সতর্কতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ মন্তব্য এলো।

রাশিয়া এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যদের বিরুদ্ধে ‘উত্তেজনা বাড়িয়ে দেওয়ার’ অভিযোগ করেছে।
ইউক্রেনে প্রবেশের পরিকল্পনা করার কথাও অস্বীকার করেছে দেশটি। তবে মস্কো সম্প্রতি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে।

বাইডেন বলেন, ইউক্রেনের সীমান্ত পেরিয়ে এ ধরনের পদক্ষেপের অর্থ হবে ‘বিশ্বব্যাপী বিশাল পরিণতি’ ডেকে আনা এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় সামরিক অভিযানের সূত্রপাত হতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট বার্তা দিয়েছেন, ইউক্রেনে হামলা হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রতিক্রিয়া জানাতে ভুল করবে না।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাইডেন যে শান্তি বজায় রাখার জন্য উদ্যোগী হয়েছেন, তাতে তিনি খুশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন পুতিন: বাইডেন

আপডেট টাইম : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২