ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে ঢাকা মহানগর আ.লীগের নতুন কমিটি ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬
  • ৩০১ বার

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তরের কমিটি ঘোষণা করা হয়েছে। দুই কমিটিতেই নতুন নেতৃত্ব বেছে নিয়েছে দলটি। রবিবার সকালে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

দক্ষিণে সভাপতি হিসেবে লালবাগ থানার সভাপতি আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক পদে শাহ আলম মুরাদ আর উত্তরে ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মো. সাদেক খানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এর আগে গত বছরের এপ্রিলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাককে মহনগর দক্ষিণ এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক

ফারুক খানকে মহানগর উত্তরের জন্য পৃথক কমিটি গঠনের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

এ দুই নেতা উত্তরে ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ ও মো. সাদেক খানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক আর দক্ষিণে সভাপতি হিসেবে এম এ আজিজ ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করে এর তালিকা সভানেত্রী শেখ হাসিনার কাছে জমা দেন। সভানেত্রীও শনিবার কমিটি দুটি অনুমোদন দিয়ে অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।

এম এ আজিজ মারা গেলে আটকে যাওয়ায় কমিটি গঠন পিছিয়ে যায়। এরপর গত ২৩ জানুয়ারি এম এ আজিজ মারা যাওয়ায় তার স্থলে লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতকে সভাপতি হিসেবে চূড়ান্ত করেন দলীয় প্রধান শেখ হাসিনা।

সর্বশেষ ২০০৩ সালের ১৮ জুন সম্মেলনের মাধ্যমে মেয়র মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০০৬ সালের ২৮ নভেম্বর মেয়র হানিফ মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এম এ আজিজকে দায়িত্ব দেয়া হয়।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর সম্মেলন করার কথা থাকলেও প্রায় ১২ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৭ ডিসেম্বর। সম্মেলনে আগের কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত দায়িত্বরত থাকতে বলা হয়। একইভাবে আগের কমিটির স্ব স্ব পদের নেতারাই বিগত দিনে দায়িত্ব পালন করে আসছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবশেষে ঢাকা মহানগর আ.লীগের নতুন কমিটি ঘোষণা

আপডেট টাইম : ১১:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬