ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আজকালকা খাওয়াদাওয়ার অনিয়ম যেনো প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে যোগ হচ্ছে রাত জেগে থাকা ও কম ঘুম। ফলে এ থেকেই দেখা দিচ্ছে অ্যাসিডিটির সমস্যা। অনেক ওষুধ খেয়েও সমস্যা মোকাবেলা করা যাচ্ছে না।

এজন্য ঘরোয়া উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।

প্রতিদিন সকালে খালিপেটে এক গ্লাস হালকা গরম পানি পান করুন। রোজকার ডায়েটে রাখুন কলা, তরমুজ, শসা। তরমুজের রস অ্যাসিডিটিতে যাদুর মতো কাজ করে। ডাবের পানিও  অ্যাসিডিটি কমাতে দারুণ ভূমিকা পালন করে।

প্রতিদিন এক গ্লাস দুধ খান। খাবারের মাঝে লম্বা বিরতি দেবেন না।   একটু পরপর খাবার খান তবে অল্প করে। আচার, মশলাদার খাবার এড়িয়ে চলুন।

বদহজম, পেট ফাঁপায়  কাজ করে জোয়ান। একটি প্যানে এক চা চামচ জোয়ান ভেজে ঠাণ্ডা করে গুঁড়ো করে নিন। তাতে এক চিমটি নুন মিশিয়ে নিন। এটি পেটের ব্যথা এবং গ্যাস-এর জন্য খুবই কার্যকর।

এক গ্লাস হালকা গরম পানিতে আদা বেঁটে, তাতে এক চা-চামচ মধু মিশিয়ে নিন। আদা মধুর সংমিশ্রণ অ্যাসিড রিফ্লাক্সের জন্য সেরা পানীয়।   বুক-জ্বালাপোড়া করলে লবঙ্গও পারেন।

কফি খাবেন না, বরং হার্বাল চা খান। এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লেবুর রস, ১ চা চামচ মধু মেশান। প্রতিবার খাবারের পর এই পানীয়টি পান করুন। অথবা, পানিতে কয়েকটা পুদিনা পাতা ফুটিয়ে নিন, তার পর ছেঁকে নিয়ে এই পানিটি পান করুন। ফল মিলবে হাতেনাতে।

ধনিয়া বীজে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা পেটের সমস্যা বা বদহজম থেকে মুক্তি দেয়। ধনিয়া লিভারকে ডিটক্সিফাই করে, খিদে বাড়ায় এবং হজম প্রক্রিয়া ভাল রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন যেভাবে

আপডেট টাইম : ০২:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২