ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

সরকারকে হুঁশিয়ার করলেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬
  • ৩৭৭ বার

দেশ আজ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর ঝিগাতলা মসজিদ রোডে জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় ‘অসুস্থ’ আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের চেতনা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু গণতন্ত্রের সেই চেতনা আজ হারিয়ে গেছে। দেশ আজ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।’

তিনি

আরও বলেন, ‘গত কয়েক বছর যাবৎ বিএনপি সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাজনীতি করছে। আমাদের দলের অসংখ্য নেতাকর্মী নিহত-আহত হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এমনকি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয়া হয়েছে।’

বিএনপির মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এমন প্রেক্ষাপটে দলের কাউন্সিল নেতা-কর্মীদের উজ্জীবিত করেছে। কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত হচ্ছে। ফলে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম সেটিকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিতে পারব এবং আন্দোলনের সফলতাও আসবে।’

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। তারা দুর্নীতিকে জায়েজ করতে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে এভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে।’

তিনি বলেন, বিএনপির নতুন নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে সফলতা আসবে। একই সঙ্গে দলের সকল প্রতিকূল অবস্থা কেটে যাবে।

এই সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আ. সালাম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

সরকারকে হুঁশিয়ার করলেন মির্জা ফখরুল

আপডেট টাইম : ১০:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০১৬