ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জামিনে বের হওয়া ধর্ষককে আদালতে গুলি করে হত্যা করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ জামিনে বের হওয়া কিশোরী মেয়ের (১৬) ধর্ষককে সামনে পেয়ে নিজেকে ধরে রাখতে পারলেন না সাবেক সেনাসদস্য (৫২)। আদালতের সামনেই গুলি করলেন অভিযুক্ত ওই যুবককে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুর দেওয়ানি আদালতের সামনে গত শুক্রবার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবসরপ্রাপ্ত জওয়ান ভগবৎ সিং তার মেয়ের ধর্ষণ মামলার আসামি দিলশাদ হুসাইনকে (২৫) গুলি করে হত্যা করেছেন।

শুক্রবার গোরক্ষপুরের দেওয়ানি আদালতের প্রবেশপথে নিজের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে গুলি চালান বিএসএফের সাবেক ওই জওয়ান।

নিহত যুবক ওই জওয়ানের মেয়েকে ২০২০ সালে অপহরণের পর ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ আছে। অপহরণ ও ধর্ষণের অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন।

নিহত যুবক বিহারের মুজাফফরপুরের বাসিন্দা। অপহরণ ও ধর্ষণের ওই মামলায় তিনি শুক্রবার গোরক্ষপুর দেওয়ানি আদালতে শুনানিতে অংশ নেওয়ার জন্য এসেছিলেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আদালতে আইনজীবীরা বিক্ষোভ করেন।

পরে উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক অখিল কুমার ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন এবং তদন্তের পর আদালতের নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘনের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে দেওয়ানি আদালতের প্রবেশপথে নিজের আইনজীবী শঙ্কর শরণ শুকলাকে ডাকেন ধর্ষণের মামলার আসামি দিলশাদ হুসাইন।

আইনজীবী সেখানে পৌঁছানোর আগেই বিএসএফের অবসরপ্রাপ্ত জওয়ান ভগবৎ সিং নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে দিলশাদের মাথায় গুলি করেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দিলশাদ। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনার পর পুলিশ ভগবৎ এবং তার ছেলেকে গ্রেফতার করেছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গত বছরের ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলেও দুই মাস আগে জামিনে মুক্তি পান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জামিনে বের হওয়া ধর্ষককে আদালতে গুলি করে হত্যা করেছে

আপডেট টাইম : ১১:৩৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২