ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

পদ্মা সেতু একটি আত্মমর্যাদার নাম, বাংলাদেশ এগিয়ে যাওয়ার নাম -নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুর কানেক্টিং পয়েন্ট কমলাপুর ইনল‍্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) সংযুক্ত হলেও আইসিডি পরিচালনায় সমস‍্যা হবে না। রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব‍্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আইসিডি অন‍্য জায়গায় স্থানান্তর করা হলেও শ্রমিকদের কাজের কোন সমস‍্যা হবে না। আমরা আরো আইসিডি প্রতিষ্ঠা করব। সে সক্ষমতা আমাদের রয়েছে। পদ্মা সেতু একটি আত্মমর্যাদার নাম, একটি সাহসের নাম, বাংলাদেশ এগিয়ে যাওয়ার নাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ অহংকারের বিজয় অর্জন করেছে। সে বিজয় এবং অহংকার; অন্ধকারে হারিয়ে যায় স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত‍্যা করার মাধ‍্যমে। বঙ্গবন্ধুকে হত‍্যা করার পর বাংলাদেশ বিবর্ণ হয়ে যায়। ৭৫-এর পর পদ্মাসেতু আমাদেরকে অহংকার ও মর্যাদার জায়গায় নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব‍্যাংকে চ‍্যালেঞ্জ করে পদ্মাসেতু বাস্তবায়ন করেছেন। এ বছরের জুনে প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্বোধন করবেন।
আজ ঢাকায় কমলাপুরস্থ ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আয়োজিত আইসিডির মেট শ্রমিক ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখে জাতীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী চক্রান্ত করছে। মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তম নৌবিহার পাঠিয়েও বাংলাদেশের বিজয় আটকাতে পারেনি। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি মার্কিন-ব্রিটিশ বেনিয়াদের সহ‍্য হচ্ছে না। ষড়যন্ত্রকারীদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণের লক্ষ‍্যে পৌঁছে গেছি। অপপ্রচার চালিয়ে অগ্রগতি থামানো যাবে না। আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু সংকট নাই। ২০৩০ সালের মধ‍্যে বাংলাদেশ ২৪তম অর্থনৈতিক উন্নয়ন দেশ হবে।

অনুষ্ঠানে অন‍্যান‍্যের মাঝে বক্তব‍্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম‍্যান রায়ার এডমিরাল এম শাহজাহান, আইসিডির ম‍্যানেজার আহমাদুল করিম এবং আইসিডির শ্রমিক ইউনিয়নের সভাপতি তুষার খান বাবুল। অনুষ্ঠানে ২৭০ জনকে কম্বল দেয়া হয়।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

পদ্মা সেতু একটি আত্মমর্যাদার নাম, বাংলাদেশ এগিয়ে যাওয়ার নাম -নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২