ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

র‍্যাবের ডিজিসহ ২৩০ জনের মর্যাদাপূর্ণ পদক লাভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের মোট ২৩০ জন সদস্যকে ২০২০ ও ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এর জন্য মনোনীত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২ গত বৃহস্পতিবার ২০২০ সালের বিপিএম এবং পিপিএমের জন্য পুলিশ ও র‌্যাবের ১১৫ সদস্যকে মনোনীত করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের মধ্যে অসীম সাহসী ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ১৫ জন বিপিএম এবং ২৫ জন পিপিএম পুরস্কার পাবেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন কর্মী বিপিএম-সেবা এবং ৫০ জন পিপিএম-সেবা পুরস্কার পাবেন।

একই দিনে অপর একটি পৃথক বিজ্ঞপ্তিতে ২০২১ সালে তাদের অসামান্য পারফরম্যান্সের জন্য মর্যাদাপূর্ণ বিপিএম এবং পিপিএম-এর জন্য আরো ১১৫ জন পুলিশ ও র‌্যাবের সদস্যকে মনোনীত করেছে জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-২।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১৫ জন বিপিএম-বীরত্ব, ২৫ জন পিপিএম-বীরত্ব, ২৫ জন বিপিএম-সেবা এবং ৫০ জন পিপিএম-সেবা পুরস্কার পাবেন।

এদের মধ্যে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম-বীরত্ব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ বিপিএম-সেবা পুরস্কার-২০২১ এর জন্য মনোনীত হয়েছেন।

আবদুল আহাদ তার অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে ২০১৬ সালে রাজধানীর হলি আর্টিসান ক্যাফেতে আইএস হামলার বিরুদ্ধে সাহসী অভিযানের জন্য প্রশংসিত হয়েছিলেন।

বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে ভবিষ্যতেও সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে জাতির সেবা করার প্রয়াস চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

র‍্যাবের ডিজিসহ ২৩০ জনের মর্যাদাপূর্ণ পদক লাভ

আপডেট টাইম : ০৪:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২