ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

হঠাৎ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব জাস্টিফাইড না: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, র‌্যাবের কারণে গত কয়েক বছরে হলি আর্টিসানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। স্বয়ং ইউএস স্ট্যাট অব ডিপার্টমেন্ট সেটা স্বীকার করেছে। কোনো ব্যক্তি বিশেষের ওপর হঠাৎ করে এই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব জাস্টিফাইড না। ওরা বলেছে যে গত ১০ বছরে ৬০০ জন মিসিং হয়েছে। আমেরিকাতে প্রতি বছর এক লাখ মানুষ মিসিং হয়। এর দায়-দায়িত্ব কে নেবে ? আর আমাদের দেশে মিসিং যারা হয় পরবর্তীতে দেখা যায় আবার সে বের হয়ে আসছে।

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর গ্রামের ছয়হারা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, সৈয়দ মনোহর আলী অষ্টগ্রাম মহাবিদ্যালয় ও শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন আরও বলেন,আমাদের র‌্যাব কাজে-কর্মে অত্যন্ত দক্ষ, ইফেক্টিভ, ভেরি ইফিসিয়েন্ট। র‌্যাব দুর্নীতিগ্রস্ত নয়। এ জন্যই তারা জনগণের আস্থা অর্জন করেছে। আমাদের দেশে সন্ত্রাস তাদের কারণেই কমে গেছে। র‌্যাব তৈরি করেছে আমেরিকা ও ব্রিটিশরা। যুক্তরাষ্ট্রই তাদের প্রশিক্ষণ দিয়েছে শিখিয়েছে তাদের রুলস অ্যান্ড এনগেজমেন্ট। তাদের যদি রুলস অ্যান্ড এনগেজমেন্টে কোনো দুর্বলতা থাকে এই রুলস অ্যান্ড এনগেজমেন্টে যদি মানবাধিকার লঙ্ঘন হয় অবশ্যই সেখানে নতুন করে ট্রেনিং দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, যুক্তরাজ্যের ব্যবসা, পর্যটন ও বন্দরমন্ত্রী ভিজয় দারিয়ানানি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, যুক্তরাজ্যের এমপি টম হান্ট, যুক্তরাজ্যপ্রবাসী জেডআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিল্লুর হোসাইন ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, ছয়হারা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, সৈয়দ মনোহর আলী অষ্টগ্রাম মহাবিদ্যালয় ও শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন শিক্ষক ও স্থানীয় আ,লীগের নেতা কর্মী ও গন্যমান ব্যক্তিগন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

হঠাৎ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব জাস্টিফাইড না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২