ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উত্তাল আটলান্টিক মহাসাগরে নৌকায় সন্তান জন্ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ২৫৯ বার

হাওরা বার্তা ডেস্কঃ ডিঙি নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টাকালে সন্তানের জন্ম দিয়েছেন অভিবাসনপ্রত্যাশী এক মা। স্পেনের কোস্টগার্ড সদস্যরা নবজাতকসহ নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছেন৷

নবজাতক ও তার মা দুজনেই সুস্থ আছেন বলে  জানিয়েছেন কোস্টগার্ড সদস্যরা।

জানা গেছে, স্পেনের উপকূলরক্ষীরা গত বুধবার রাতে দেশটির ক্যানারি দ্বীপের উপকূল থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে সাগরে ভাসমান এ ডিঙি নৌকাটি উদ্ধার করে। নৌকাটিতে মোট ৬০জন অভিবাসী ছিলেন বলে জানা গেছে। তারা সবাই উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি জমাতে উঠেছিলেন।

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে পৌঁছার চেষ্টা করেন। অনেকক্ষেত্রে যাত্রার জন্য ব্যবহৃত হয় মাঝারি আকারের রাবারের ডিঙি, যা এই বিপদসঙ্কুল যাত্রার জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

প্রায় নৌকাডুবিতে হতাহতের ঘটনা ঘটে। তাছাড়া স্পেন, ইটালি, গ্রিস এবং লিবিয়ার উদ্ধারকারীরা বিভিন্ন সময়ে বিপজ্জনক অবস্থায় নৌকায় ভাসমান অভিবাসীদের উদ্ধার করে, এমন খবরও প্রতিনিয়তই পাওয়া যায়।

স্পেনের বার্তাসংস্থা ইএফই এক প্রতিবেদনে জানিয়েছে, ৬০ জন অভিবাসীর এ দলটি রাবারের ডিঙিতে করে যাত্রা করছিল।পথিমধ্যে ডিঙিতে থাকা এক নারী সন্তান জন্ম দেন। নবজাতক ও তার মা সুস্থ আছেন উল্লেখ করে বার্তা সংস্থাটি জানায়, উদ্ধারকৃত অভিবাসীদের গ্রান তারজালা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উত্তাল আটলান্টিক মহাসাগরে নৌকায় সন্তান জন্ম

আপডেট টাইম : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২