ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইয়েমেনে কারাগারে বিমান হামলা, নিহত ৭০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইয়েমেনের উত্তরাঞ্চলীয় একটি কারাগারে বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালের দিকে সাদা প্রদেশের একটি বন্দি শিবিরে হামলা চালায় সৌদি সামরিক জোটের বিমান বাহিনী। ওই শিবিরে ইয়েমেনি বন্দি ছাড়াও বেশ কয়েকজন আফ্রিকান অভিবাসন প্রত্যাশী ছিলেন।

গত কয়েক ইয়েমেনে যুদ্ধ চলা সত্ত্বেও পূর্ব আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকে সেখানে যান অভিবাসনপ্রত্যাশীরা, যাদের মূল গন্তব্য থাকে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় অঞ্চলের সম্পদশালী দেশসমূহ। ধরা পড়লে তাদের ঠাঁই হয় বিভিন্ন বন্দি শিবিরে।

সাদা প্রদেশের ওই বন্দি শিবিরটিতেও উল্লেখযোগ্য সংখ্যক আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের বেশ কয়েকজনও বিমান হামলায় হতাহত হয়েছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছে সেভ দ্য চিলড্রেন ইয়েমেন শাখা।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেল আল মাসিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান হামলায় নিহত ও আহতদের সন্ধানে বন্দি শিবিরের ধ্বংস্তুপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের নিকটস্থ আল জামহুরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছে- সেই সংখ্যা জানাতে পারেনি আল মাসিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইয়েমেনে কারাগারে বিমান হামলা, নিহত ৭০

আপডেট টাইম : ০৯:২০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২