ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে: স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে এবং তাদের সৃষ্টিশীলতাকে উদ্বুদ্ধ করতে হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সাহিত্য সমাজ ও রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সর্বক্ষেত্রে বিস্ময় সৃষ্টি করেছে। তাই এ কল্যাণকর রাষ্ট্রের মৌলিকতা ও সৃজনশীলতা রক্ষায় সাহিত্যচর্চা একান্ত আবশ্যক বলে অভিমত ব্যক্ত করেন স্পিকার।

তিনি বলেন, শিল্প সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকেই বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন ও কারাগারের রোজনামচা নামক আত্মজীবনী রচনা করে গেছেন যেগুলো ইতিহাসের অনেক অজানা তথ্য ও অমূল্য সম্পদের সাক্ষ্য দেয়। শিল্প সাহিত্য একটি জাতির পরিচয় বহন করে বঙ্গবন্ধু সে সম্পর্কে অবগত ছিলেন।

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে টাইমস মিডিয়া লিমিটেডের এমডি ও দৈনিক সমকালের প্রকাশক এ. কে. আজাদ এবং ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বক্তব্য রাখেন।

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ প্রদান অনুষ্ঠানে ২০১৯ ও ২০২০ সালের তিনজন করে মোট ছয়জন বিজয়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
জুরি বোর্ডের সদস্য হিসেবে বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষসহ অনুষ্ঠানে ব্রাক ব্যাংক, দৈনিক সমকালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত বরেণ্য ও গুণী ব্যক্তিবর্গসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিল্প সাহিত্য নিয়ে তরুণ প্রজন্মের ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে: স্পিকার

আপডেট টাইম : ০৮:৫০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২