ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত, ৫০০ ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় স্বর্ণখনির কাজে ব্যবহৃত বিস্ফোরক বহনকারী একটি গাড়ি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছেন। দেশটির সরকারের তরফ থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণে ভেঙে পড়েছে পাঁচশোর মতো ভবন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের দাবি, স্বর্ণ উত্তোলনের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল খনি এলাকায়। এসময় ট্রাকেই বিস্ফোরণ ঘটে। এতে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি।

 দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, স্বর্ণখনির জন্য বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ফলে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের তরফ থেকে স্থানীয়দের নিরাপদে থাকার জন্য ওই এলাকা ছেড়ে আশপাশের এলাকায় যেতে আহ্বান জানানো হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংগঠনের (এনএডিএমও) উপ-পরিচালক সেজি সাজি আমেদোনু বলেছেন, পাঁচশটির মতো ভবন ধসে পড়েছে।

ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-অ্যাডো বলেন, বিস্ফোরণের ফলে বহু জীবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি। এক টুইট বার্তায় তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত, ৫০০ ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

আপডেট টাইম : ১১:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২