ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ডিজিটাল নিরাপত্তার চ‌্যালেঞ্জ মোকাবিলায় জেলাপ্রশাসকদের সহায়তা দরকার -ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা একটি বড় চ‌্যালেঞ্জ। জনসচেতনতা তৈরি এবং অপপ্রচার-সন্ত্রাসের মাধ‌্যমে নিরাপত্তা বিনষ্টকারীদের সামাজিক যোগাযোগ মাধ‌্যমের আইডি শনাক্ত করে তাদের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে অবহিত করলে ব‌্যবস্থা নেওয়া হবে। এই ব‌্যাপারে জেলাপ্রশাসকদের সহায়তা দরকার বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন‌্য জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিষয়ে বক্তৃতাকালে এ আহ্বান জানান। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, জেলাপ্রশাসকগণ তৃণমূলের সাথে সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করেন। সরকার তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণসহ ডিজিটাল সংযুক্তি পৌঁছে দিয়েছে। ডিজিটাল সংযোগের এই সুযোগ কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন সরকারের লক্ষ‌্য। তিনি ডাকঘর ডিজিটাইজেশনে গৃহীত উদ‌্যোগ তুলে ধরে বলেন, দেশের তৃণমূল অঞ্চলে ২৪০টি ডাকঘরের নির্মাণ কাজ চলছে। নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত করতে ডিসিদের তদারকীর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বক্তৃতা করেন

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তার চ‌্যালেঞ্জ মোকাবিলায় জেলাপ্রশাসকদের সহায়তা দরকার -ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২