ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সন্ধ্যার পর নদী থেকে বালু উত্তোলন না করার নির্দেশ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দেশের সকল নদী হতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বালু উত্তোলন করতে হবে। সন্ধ্যার পর কোনোভাবেই নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। জেলাপ্রশাসকদের (ডিসি) এ বিষয়ে জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী । 

আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলাপ্রশাসক(ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, নদীমাতৃক এই দেশে ৪০৫টি নদী প্রবহমান। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা মৌসুমে অধিক পানি থাকে। শুষ্ক মৌসুমে পানি কমে যায়। খনন করে নদীর নাব্যতা রক্ষার চেষ্টা করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে না পারলে সমস্যা প্রকট হবে। নদীর তীরে লোহা দিয়ে দেয়াল করে দিলেও তীর রক্ষা করা সম্ভব হবে না।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমূলক প্রকল্প চালু রাখতে, বালু তোলার প্রয়োজন আছে। তবে যত্রতত্র বালু উত্তোলন চলবে না। পানি উন্নয়ন বোর্ড, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রকৌশলীরা বালুমহল চিহ্নিত করবেন। বালু উত্তোলনের একটা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও তিনি জানান।

এছাড়া বাঁধের ওপর ঘর-বাড়ি থাকে। ঘর-বাড়ি করলে, রান্নাবান্না করলে বাঁধে ইঁদুরের বাসা হয়। ইঁদুর বাসা করলে বাঁধ দুর্বল হয়ে যায়, যা বাইরে থেকে বোঝা যায় না। তখন বর্ষায় প্রবল স্রোতে বাঁধ ভেঙে যায়। দোষ হয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর। আশ্রয়ণ প্রকল্পের স্থান নির্ধারণ করার সমযয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে উঁচু স্থান নির্ধারণ করার কথাও ডিসিদের বলেন তিনি।

উপকূলের বাধ নিয়েও সম্মেলনে আলোচনা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থ সহায়তা ও সরকারি বরাদ্দে বাঁধ নির্মাণের কাজ চলছে। কাজগুলো শেষ হলে আগামী ৭-৮ বছর পর সহনীয় একটি পর্যায়ে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।

মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সন্ধ্যার পর নদী থেকে বালু উত্তোলন না করার নির্দেশ পানিসম্পদ প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৭:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২