ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জালে ধরা পড়ল ১৬০ কেজির ভোল মাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬
  • ৩৯১ বার

কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়েছে ১৬০ কেজি ওজনের একটি ভোল মাছ।
জেলেরা জানান, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলমের মালিকানাধীন একটি নৌকায় করে চার জেলে আবদুর রশিদ, কামাল হোসেন, কালা মিয়া ও বদিউল আলম নাফ নদীর মোহনাসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় ভোররাতে একটি বিহিঙ্গি জাল পাতেন। গতকাল বুধবার সকালে জাল তুলে ভোল মাছটি পাওয়া যায়। ১৬০ কেজি (চার মণ) ওজনের মাছটি ৬ ফুট লম্বা।
জেলেরা জানান, মাছটি নিয়ে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়।
নৌকার মালিক মোহাম্মদ আলম জানান, তিনি প্রথমে মাছটির দাম হাঁকেন দুই লাখ টাকা। পরে টেকনাফের মাছ ব্যবসায়ী রুহুল আমিনসহ কয়েকজন ১ লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি হিমাগারে রাখা হয়েছে।
ব্যবসায়ী রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার (আজ) টেকনাফের বড় মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করা হবে। প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা করে বিক্রির জন্য বিকেল থেকে পৌর এলাকায় মাইকিং করা হচ্ছে। এরই মধ্যে (বিকেল ছয়টা পর্যন্ত) ১১৩ কেজি মাছ আগাম বিক্রি হয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ কায়সার বলেন, এ রকম বড় মাছ গত ২০ বছরেও তিনি দেখেননি। ভোল মাছ খেতে খুবই সুস্বাদু। তাই তিন কেজি আগাম কিনে নিয়েছেন।
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. হুমায়ুন মোর্শেদ বলেন, এ মাছ গভীর সাগরে পাওয়া যায়। নাফ নদীর মোহনায় সাধারণত পাওয়ার কথা নয়। মাছটি পথ হারিয়ে নাফ নদীর মোহনায় চলে আসায় জালে ধরা পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জালে ধরা পড়ল ১৬০ কেজির ভোল মাছ

আপডেট টাইম : ০১:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০১৬