ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ফসলের জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে- কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) শুরু হয়েছে ‘পারমাণবিক শক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আজ সচিবালয় থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিনা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, আমাদের কৃষিতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন জলবায়ু পরিবর্তন সহনশীল ও প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ফসলের জাত ও প্রযুক্তি। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে এসব জাত ও প্রযুক্তি আরো বেশি করে উদ্ভাবন করতে হবে। এক্ষেত্রে বিজ্ঞানী-গবেষকদেরকে নিবিড়ভাবে কাজ করে কৃষি ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা টেকসই করতে হবে।

সম্মেলনে ১২টি দেশের ২০টি প্রতিষ্ঠানের প্রায় ২০০ জনের বেশি বিজ্ঞানী অংশগ্রহণ করছেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা’র মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি আইজ্যাক কফি বিমপং। এই সম্মেলনে পারমাণবিক কৌশল, মিউটেশনসহ আধুনিক কৃষি গবেষণা পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করা হবে। সম্মেলনে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিতে পারমাণবিক শক্তি ও আধুনিক কলাকৌশলের ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসচিব মোঃ সায়েদুল ইসলাম। বিনা’র মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান শেখ মোঃ বখতিয়ার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর লুৎফুল হাসান, হারভেস্টপ্লাসের কান্ট্রি ম্যানেজার মোঃ খায়রুল বাশার, এসিআই এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারি এবং ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডিরেক্টর মোঃ আনিসুর রহমান বক্তব্য রাখেন।

বিনা’র মহাপরিচালক জানান, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিনা এখন পর্যন্ত ১৮টি গুরুত্বপূর্ণ ফসলের মোট ১১৮টি উচ্চ ফলনশীল জাত এবং ফসলের নিবিড়তা বৃদ্ধি, রোগ ও পোকা দমন, পানি সাশ্রয়ী যুগোপযোগী প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা দেশের কৃষির উৎপাদনশীলতা ও শস্যের নিবিড়তা বৃদ্ধিতে অবদান রেখে চলছে। পারমাণবিক কলাকৌশল ব্যবহার করে ফসলের জাত উদ্ভাবনে সারা বিশ্বে বিনা অর্থাৎ বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে। বিনা উদ্ভাবিত ১১৮টি জাতের মধ্যে ৮২ টির ক্ষেত্রে পারমাণবিক কলাকৌশল ব্যবহার করা হয়েছে। সম্প্রতি বিনা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লবণসহিষ্ণু ধানের জিনোম সিকোয়েন্সিং উন্মোচন করেছে, যা বাংলাদেশে প্রথম।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ফসলের জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে- কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২