ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জেলা-উপজেলায় করোনাভাইরাসের নতুন ভ‌্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশনে তাদের এই নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের জানান, ওমিক্রন এসেছে। খুব বেশি ছড়াচ্ছে। ডিসিরা আগে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আগের মতো এখনো সর্বোচ্চ সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে জেলা পর্যায়ে যাতে সব কার্যক্রম পরিচালিত হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি বলেন,‘বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য হাসপাতাল করতে তিনটি বিভাগ থেকে প্রস্তাব পেয়েছি। বিভাগীয় পর্যায়ে হাসপাতাল নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। আমরা এটি নির্মাণের পরিকল্পনা নিয়েছি, এর কার্যক্রম চলমান আছে।’

তৃতীয় শ্রেণির সব ধরনের পদে নিয়োগের জন্য সিলেকশন বোর্ড গঠনে ডিসিদের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘তৃতীয় শ্রেণির সব ধরনের পদে নিয়োগের জন্য সিলেকশন বোর্ড গঠন করা আছে। কোনো বিভাগের কেন্দ্রীয় পর্যায়ের নিয়োগ ছাড়া আঞ্চলিক পর্যায়ে তৃতীয় শ্রেণির যেসব নিয়োগ হবে, সেখানে বিভাগীয় সিলেকশন বোর্ড করা হবে।’

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রশাসনের কর্মকর্তাদের অংশ নেওয়ার প্রস্তাবের বিষয়ে আলী আজম বলেন, ‘ইউএন মিশনের বিষয়টি নির্ভর করে যে দেশে ইউএন মিশন যাবে এবং সেখানে ইউএন’র পক্ষ থেকে চাহিদার ওপর ভিত্তি করে। যেসব দেশের লোকজন ইউএন মিশনে বেশি কাজ করেন, সেসব দেশের লোকজন এই সুযোগ-সুবিধাগুলো পান। যাতে করে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে পেতে পারি সেজন্য আমাদের যে স্থায়ী প্রতিনিধি আছেন তার কাছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

‘জেলা পর্যায়ে পরিকল্পনা উন্নয়ন শাখা গঠনে আইএমইডি (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) অনুরোধ জানিয়েছে। তাদের যেহেতু জেলা পর্যায়ে অফিস নেই, তাদের পক্ষে ডিসিরা যাতে এই কার্যক্রম মনিটর করেন, সেজন্য একটি শাখা গঠন করার জন্য। শাখা গঠন করতে হলে জনবল লাগবে, একটি পদ্ধতিও আছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এটি করতে হবে। স্বল্প সময়ে গঠন করতে চাইলে বর্তমান জনবল কাঠামো দিয়েই একটি শাখা গঠনের জন্য ডিসিদের অনুরোধ করা হয়েছে’ বলেও জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে একটি ফাইল ঝুলে আছে। এ বিষয়ে সচিব বলেন, ‘হয়ত পেন্ডিং আছে, পর্যালোচনা করে দেখবো।’আইএমইডি থেকে প্রস্তাব আছে, যতদিন পর্যন্ত তাদের জনবল না থাকে ততদিন পর্যন্ত ডিসিদের মাধ্যমে আপাতত মনিটরিং কার্যক্রম করার জন্য। সেজন্য সেখানে যে জনবল আছে তাদের নিয়ে একটি শাখা গঠনের জন্য প্রস্তাব করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশ

আপডেট টাইম : ০৮:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২