ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্পেনের অবসরযাপন কেন্দ্রে আগুন লেগে ৫ জন নিহত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পেনের পূর্বাঞ্চলে একটি অবসরযাপন কেন্দ্রে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এএফপি জানিয়েছে এ তথ্য।

জানা গেছে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাদায় এ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে এক টুইট বার্তায় জানানো হয়, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল অনেকের। এসময় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আরও ২৫ জনকে উদ্ধার করেন। এছাড়া ওই অবসরযাপন কেন্দ্র থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে আরও ৭০ জনকে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই অবসরযাপন কেন্দ্রের একটি অক্সিজেন ইউনিটে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্পেনের অবসরযাপন কেন্দ্রে আগুন লেগে ৫ জন নিহত হয়েছে

আপডেট টাইম : ১০:১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২