ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকার জনগণের পাশে রয়েছে – বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে শীত একটু বেশি। শীতে মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকার জনগণের পাশে রয়েছে।

আজ নিজ নির্বাচনি এলাকা রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে গেছে। সবাইকে সাবধানে থাকতে হবে, মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। করোনার এই দুঃসময়ে প্রধানমন্ত্রী জাতির পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।

উল্লেখ্য, মন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে তিন হাজার কম্বল নিজ নির্বাচনি এলাকা রংপুরের পীরগাছা উপজেলার পারুল, পীরগাছা, কৈকুড়ী, কান্দি, তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর, ইটাকুমারী ও কল্যাণী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকার জনগণের পাশে রয়েছে – বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২