ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি প্ল্যান্টেশন খাতে আবেদন করতে হবে বলে জানিয়েছেন, দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।

এছাড়া বৃক্ষরোপণ খাতসহ অন্যান্য খাতে ১৫ ফেব্রুয়ারি থেকে বিদেশি কর্মী নিয়োগে  নিয়োগকর্তারা www.fwcms.com.my ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর আগে গত ১০ জানুয়ারি সারাভানান নিয়োগকর্তাদের উদ্দেশে বলেন, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান, তারা প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন। নিয়োগকর্তাদের আবেদন প্রক্রিয়া দ্রুততর করতে এবং প্রতারকদের প্রতারণা এড়াতে মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ লেনদেন করতে নিষেধ করেছেন মানবসম্পদমন্ত্রী।

 ১৫ জানুয়ারি মানবসম্পদমন্ত্রী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, দেশটিতে বৃক্ষরোপণ খাতে শ্রমিক ঘাটতি কমাতে গত বছরের সেপ্টেম্বরে ৩২ হাজার বিদেশি শ্রমিক আনার জন্য সরকার বিশেষ অনুমোদন দিয়েছে।

গত ১০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষরোপণ খাত ছাড়া অন্য সব সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে অনুমোদিত খাতগুলো হলো- কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী।

এদিকে, মানবসম্পদমন্ত্রী, নিয়োগকর্তাদের সরকার থেকে নির্ধারিত বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলার কথাও মনে করিয়ে দিয়েছেন।

তিনি বলেন, এসওপি চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। যথা- প্রি-রিলিজ, আগমনের পর, আগমনের পরে (সংগনিরোধ) এবং পোস্ট-কোয়ারান্টিন।

সব বিদেশি কর্মীকে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যার মধ্যে তাদের কোভিড-১৯ এর জন্য দুবার স্ক্রিন করা হবে এবং নিয়োগকর্তাদের খরচ বহন করতে হবে।

এছাড়া বর্তমানে সব কোয়ারেন্টাইন কেন্দ্র, পাশাপাশি কোয়ারেন্টাইনের নির্ধারিত হোটেলগুলো ক্লাং উপত্যকায় ছিল এবং তারা একবারে ১০ হাজার লোককে সেবা দিতে প্রস্তুত।

এ বিষয়ে মন্ত্রী বলেন, কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহারের সুবিধা দিতে আগ্রহীদের স্বাগত জানিয়েছে মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা

আপডেট টাইম : ০৬:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২