ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবারও বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। ‌‘অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুজব’ বিষয়ে শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা বলা হচ্ছে, যা একটি ‘গুজব’। শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত কোনো ধরনের বক্তব্য সাম্প্রতিক সময়ে দেননি।

‘করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আবারও বৈঠক করা হবে। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে’। শিক্ষামন্ত্রীর দপ্তর জানায়, এই সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে এবং অগাম তথ্য প্রদান থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হলো।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের ৯ জানুয়ারি জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না। টিকা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। তবে, সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, করোনা সংক্রমণের হার ১৩ শতাংশ ছাড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৬:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২