ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় ১০ বগি লাইনচ্যুত, নিহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ময়নাগুড়ি-দোমহনির মাঝে লাইনচ্যুত হয়েছে ‘বিকানের-গুয়াহাটি’ এক্সপ্রেস। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঘটা এ ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলাপ্রশাসক। অন্তত ১০টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছে তারা। উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয়রা ও স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রাথমিক অনুমান, ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে যাচ্ছিল ‘বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস’। উত্তরবঙ্গের ময়নাগুড়ি-দোমহনির মাঝে ১০ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুমড়ে মুচড়ে যায় বগিগুলো। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। উল্টে যাওয়া বগিগুলোর মধ্যে এখনও কত মানুষ আটকে রয়েছে, তা জানা যায়নি। এখনও পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন জেলাপ্রশাসক। বিভিন্ন ব্লক থেকে ইতোমধ্যে ঘটনাস্থলে ৫১টি অ্য়াম্বুলেন্স পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানায়, এলাকার পরিস্থিতি ভয়াবহ। একটা বগির উপর আরেকটা বগি উঠে গেছে। যুদ্ধকালীন গতিতে উদ্ধারকার্য চালাচ্ছে স্থানীয় প্রশাসন, রেল পুলিস এবং স্থানীয় মানুষজন। আসছে বাড়তি ফোর্স। যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের অবস্থা আরও গুরুতর, তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাঝেই ট্রেন দুর্ঘটনার খোঁজ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে প্রশাসনকে জরুরি নির্দেশ দেন তিনি। সবরকম সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনায় ১০ বগি লাইনচ্যুত, নিহত ৩

আপডেট টাইম : ০৮:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২