ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে হেলিকপ্টার ব্যবহারের অনুরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬
  • ৩৩৩ বার

রাজধানীতে যানজটের অনেক কারণের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলকেও দায়ী করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক বলেছেন, ‘আমি মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখব, তারা যেন একটা বিকল্প পন্থা বের করেন রাস্তায় চলাচল করার জন্য। কারণ তাদের চলাচলে সমস্ত নগর জীবন ব্যতিব্যস্ত হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়। অনেক দেশে হেলিকপ্টার দিয়ে করা যায়, এখানেও হেলিকপ্টার ব্যবহার করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিয়ে যাতায়াত করা অসম্ভব কিছু হবে না।’

বুধবার সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ওই আলোচনা সভায় পৌঁছাতে পারেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। সভায় বক্তব্য দিতে উঠে বিলম্বের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘গুলশান থেকে জাতীয় প্রেস ক্লাবে আসতে আমার দুই ঘণ্টা লেগেছে। এক অসহনীয় অবস্থা।’

ওসমান ফারুক যখন বক্তব্য দিচ্ছিলেন তার আগেই সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর প্রধানমন্ত্রী সকালে রাজধানীর চাঁনখারপুলে দেশের প্রথম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নির্মাণকাজের উদ্বোধন করতে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে হেলিকপ্টার ব্যবহারের অনুরোধ

আপডেট টাইম : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬