ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সরকারি কর্মকর্তাদের নিয়ে মদ্যপান, ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস মহামারিতে লকডাউনের মধ্যে সরকারি বাসায় শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মদ্যপান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, লকডাউনের মধ্যে মদ্যপানের পার্টি দিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন বরিস জনসন। এ নিয়ে বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

জানা গেছে, করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্রিটেনে জারি করা প্রথম লকডাউনের সময় মদ্যপানের ওই পার্টির আয়োজন করেছিলেন বরিস জনসন। প্রধানমন্ত্রী হয়ে এরকম কাণ্ডহীন কাজ করার জেরে বরিস জনসনের পদত্যাগ দাবি করেছে বিরোধীরা।

সমালোচনার মুখে বরিস জনসন স্বীকার করেছেন, তিনি মদ্যপানের পার্টি দিয়েছিলেন। ২০২০ সালের ২০ মে তিনি ওই পার্টি দিয়েছিলেন। সেটা ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসায়। জানা গেছে, বরিস জনসন নিজেও ওই পার্টিতে অংশ নিয়েছিলেন। এমনকি বরিস জনসনের স্ত্রী ক্যারি সিমন্ডসও ছিলেন সেখানে।

গতকাল পার্লামেন্টে দেওয়া ভাষণে বরিস জনসন বলেছেন, আমার ও আমার সরকারের ওপর সমালোচকদের ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি। তারা মনে করছে যে, সরকারের নিয়মগুলো যারা তৈরি করেন, তারাই বিষয়গুলো মানছেন না। এজন্য ক্ষমা চেয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সরকারি কর্মকর্তাদের নিয়ে মদ্যপান, ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২