ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত প্রবাসীদের পাসপোর্ট বাতিল করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যেসব প্রবাসী বাংলাদেশি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের সবার পাসপোর্ট বাতিল করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, বিদেশে বসে যারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য দিচ্ছেন, তাদের তালিকা করে পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান কমিটির সভাপতি এ মন্ত্রী।

বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিদেশে বসে অনেক লোক এমন মিথ্যাচার করছে। তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারে। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে বললে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী যে সব কাজ বিদেশে বসে যারা করছে তাদের পাসপোর্ট যেন বাতিল করা হয়, সেজন্য আমরা পরামর্শ দিয়েছি তাদের তালিকা প্রস্তুত করা হোক। তথ্য-উপাত্ত সংগ্রহ করে যদি দেখা যায় তারা সক্রিয়ভাবে অব্যাহতভাবে এই কাজ করে যাচ্ছে, তবে তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশদ্রোহী ও দেশের স্বার্থবিরোধী কোনটা, সেটার সংজ্ঞা আইনে আছে। রাষ্ট্রের স্বার্থ পরিপন্থি কোনগুলো সংবিধান ও সিআরপিসিতে যা আছে সেটা মেনেই সেটা করা হবে। নতুনভাবে কোনো কিছু সংজ্ঞায়িত করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত প্রবাসীদের পাসপোর্ট বাতিল করা হবে

আপডেট টাইম : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২