ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রগুলোর পুনর্মিলন ও আঞ্চলিক সঙ্ঘাতের আপাত বিরতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ মধ্যপ্রাচ্যে আমরা যা লক্ষ্য করছি তা হল, এক অর্থে, পুনর্মিলনী আবহ এবং আঞ্চলিক সঙ্ঘাতের একটি আপাত বিরতি। উপসাগরীয় কূটনীতিতে উত্তেজনা স্বাভাবিকীকরণ এবং সম্প্রীতির জন্য সম্প্রতি ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। সাম্প্রতিক আল-উলা সম্মেলনের মাধ্যমে উপসাগরীয় সঙ্কট আপাতদৃষ্টিতে সমাধান হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

প্রায় এক দশকের বৈরিতার পর তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) একটি দ্রুতগতির সম্পর্ক প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছে। একইভাবে, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে সম্পর্কের বরফ গলার প্রক্রিয়ায় রয়েছে। কায়রো এবং আঙ্কারার মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা চলমান রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারা এবং রিয়াদের মধ্যে ইতিবাচক কূটনীতি বেড়েছে। এছাড়াও, মধ্যপ্রাচ্যে গত দশকে প্রাধ্যন্য পাওয়া দুটি প্রধান সঙ্ঘাত আরব বসন্ত এবং রাজনৈতিক ইসলাম সাম্প্রতিক আঞ্চলিক এজেন্ডাগুলোতে গুরুত্ব হারিয়েছে।

প্রতিদ্বন্দ্বী এবং বৈরি উপসাগরীয় দেশগুলো নিজেদের মধ্যে সমঝোতা এবং সম্পর্ক পুনরুদ্ধার করতে কাজ করলেও মূল বিরোধ নিষ্পত্তির প্রকৃত প্রচেষ্টার থেকে বহু দূরে অবস্থান করছে তারা। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, পূর্ব ভূমধ্যসাগর এবং হর্ন অফ আফ্রিকা এখনও ভূ-রাজনৈতিক সঙ্ঘাতের লিপ্ত রয়েছে। একই অঞ্চলে এ ধরনের পরস্পরবিরোধী আবহ দুটি অবধারিত প্রশ্ন উত্থাপন করে: মধ্যপ্রাচ্য জুড়ে ঠিক কী ঘটছে, এবং আরো গুরুত্বপূর্ণভাবে, এটি কোন দিকে চালিত হচ্ছে?

উপসাগরীয় রাজনীতির চলমান পুনর্বিন্যাস আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে কোনো নতুন রাজনৈতিক চাল নয়, বরং এটি রাষ্ট্রগুলোর ভূ-রাজনৈতিক নীতি সংশোধন করার ফলাফল। কারণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো সঙ্ঘাত হ্রাসের পক্ষে। মধ্যপ্রাচ্যে বিরোধের বিষয়ে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবং যুক্তরাষ্ট্রের প্রস্থান, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে মতাদর্শগত ক্লান্তি, আঞ্চলিক শক্তিগুলোর জাতীয় ও অর্থনৈতিকসহ অন্যান্য কৌশলগত অগ্রাধিকারগুলো পরিবর্তনের কারণগুলোর সংমিশ্রণে এই পুনর্বিন্যাস চালিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাষ্ট্রগুলোর পুনর্মিলন ও আঞ্চলিক সঙ্ঘাতের আপাত বিরতি

আপডেট টাইম : ০৯:২৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২