ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সরকারের সাফল্য জনগণ দেখে, বিএনপি দেখতে পায় না: কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সাফল্য বিএনপি দেখতে পায় না। কিন্তু এদেশের জনগণ দেখতে পায়, আর সেজন্য জনগণ বার বার আওয়ামী লীগকে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইস্কাটনে সুইড বাংলাদেশ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ১৯ নং ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‘বর্তমান সরকারের সফলতা বলতে কিছু নেই’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘চোখে ঠুলি পরে থাকলে ও কানে তুলা গুজে রাখলে বর্তমান সরকারের সাফল্য দেখতে পাবেন না। আপনিতো বাসা থেকে বের হয়ে হাতিরঝিল দিয়ে যান, পদ্মাসেতুর পাশ দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে যান- এগুলো কী চোখে পড়ে না? আপনার নিজের বাড়ি উত্তরবঙ্গে, যেখানে বিএনপির শাসনামলে মঙ্গা লেগে থাকত। সেখানে এখন কোন খাদ্য সংকট নেই, মঙ্গা চিরতরে দূর হয়েছে। বাড়ি যাওয়ার সময় এ সাফল্য কী দেখতে পান না?’

ড. মো: আব্দুর রাজ্জাক আরও বলেন, বিএনপির প্রভু হলো পাকিস্তান। পাকিস্তান কি বলে সেদিকে তারা তাকিয়ে থাকে।

সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেনের সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি আব্দুস সাত্তার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সরকারের সাফল্য জনগণ দেখে, বিএনপি দেখতে পায় না: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২