ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে,৯ শিশুসহ ১৯ জন নিহত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে। স্থানীয় সময় রোববার (৯ জানুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বরাত দিয়ে বিবিসি ও সিএনএন জানিয়েছে, এ ঘটনায় আহত ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এরিক অ্যাডামস বলেছেন, অগ্নিকাণ্ডে ৬৩ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, এটি নিউইয়র্ক সিটির জন্য একটি ভয়াবহ ও বেদনাদায়ক মুহূর্ত। এই আগুনের প্রভাব আমাদের বেদনা এবং হতাশা ডেনে আনবে।

ফায়ার সার্ভিস সূত্র বলেছে, নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের একটি ১৯ তলা ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন ফায়ার সার্ভিসের কমিশনার ডেনিয়েল নিগ্রো। তিনি জানান, ভবনের প্রতিটি তলা অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

উল্লেখ্য, গত কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আট শিশুসহ ১২ জন নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে,৯ শিশুসহ ১৯ জন নিহত হয়েছে

আপডেট টাইম : ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২