ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাকে হত্যা করতে পারলে দেশ শোষকদের হাতে চলে যাবে। আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তি যেন সুসংহত থাকে, সেব্যাপারে সচেষ্ট থাকা। তিনি আরও বলেন, শিক্ষায় আমরা এখনো পিছিয়ে। আমাদের স্বাক্ষরতার হার ৭৫ ভাগ। এর মধ্যে ২০ ভাগ নাম লিখতে পারে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ জোর দিতে হবে।

ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহমূলক বৃত্তি প্রদানের জন্য তিনি আশুতোষ চক্রবর্তীর পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ সাধারণ দেশ নয়। কম দেশই আছে দেশের জন্য জীবন দিয়েছে। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের উপোস করে সময় কাটতো। এখন তিন বেলা ভাত খেতে পারি। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত আসন ৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, পুলিশের সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ আনিছুর রহমান, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেন।

বাচিকশিল্পী মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। পরে অতিথিরা জেলার সরাইল ও আশুগঞ্জ উপজেলার ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর প্রথম স্থান অধিকারী মেধাবী ৭৫ শিক্ষার্থীর হাতে এ শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়। শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদানের পাশাপাশি মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে : পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ০৭:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২