ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাঁচা বাদামের’ পর ভারতে ভাইরাল মুসলিম শ্রমিকের গান (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছরের শেষদিকে ভারত-বাংলাদেশসহ বিশ্বজুড়ে সাড়া ফেলেছে বাংলা গান ‘কাঁচা বাদাম’ গান।

এ গান দিয়ে ভারতের বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর ব্যাপক পরিচিতি পান।  গানটি নিয়ে টিকটক-লাইকিতে মাতেন নেটিজেনরা।

এবার বছরের শুরুতে গান গেয়ে ভাইরাল হয়েছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক মাসাদুল শেখ।

মুর্শিদাবাদের মাসাদুল শেখ বাঙালি মুসলিম হলেও তিনি গানটি গেয়েছেন মালায়ালাম ভাষায়।

তার সেই মালয়ালি গান এখন গোটা ভারত মাতাচ্ছে।  অন্য ভাষার হয়েও মালায়ালামে গাওয়া গান মাসাদুলের হৃদয়ে নাড়া দিয়েছে কেরালার বাসিন্দাদের।  তাদের মুখে মুখে এখন সেই গান।

বাংলা ভাষাভাষির হয়ে কেন মালায়ালাম ভাষায় গান গেয়েছেন সেই প্রসঙ্গে ভারতের গণমাধ্যমকে মাসাদুল বলেন, ‘কেরালায় কাজ করতে গিয়ে দেখি, সব থেকে বড় অসুবিধা ভাষা। তাই বই কিনে ভাষা শিখি।  স্থানীয় বন্ধুদের সঙ্গে মালায়ালাম ভাষায় কথা বলা শুরু করি। মালায়ালাম ভাষায় গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। আর সেটা ভাইরাল হয়ে যায়।’

কেরালার বিনোদন চ্যানেল ফ্লাওয়ার টিভির একটি জনপ্রিয় রিয়েলিটি শোতেও অংশ নিয়ে গানটি গেয়েছেন মাসাদুল।  সে সময় উপস্থিত বিচারক দক্ষিণের বিখ্যাত অভিনেতা পাকরু, প্রজোদ এবং সাজু মুগ্ধ হয়ে তার গান শোনেন। মাসাদুলের ভূয়সী প্রশংসা করেন।

প্রতিযোগিতামূলক সে রিয়েলিটি শোতে মাসাদুল দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

সবমিলিয়ে ওই এক গানে মাসাদুল এখন মুর্শিদাবাদ জেলার নতুন সোশ্যাল মিডিয়া সেনসেশন।  তাকে নিয়ে গর্বিত মুর্শিদাবাদের বাসিন্দারাও।

ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম বলেছেন, ‘প্রতিভা কেউ কখনো আটকে রাখতে পারে না। আমার এলাকার মাসাদুল তা আরও একবার প্রমাণ করল। ওর পরিবারের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছি। মাসাদুল ফিরলে বড় অনুষ্ঠান হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘কাঁচা বাদামের’ পর ভারতে ভাইরাল মুসলিম শ্রমিকের গান (ভিডিও)

আপডেট টাইম : ১১:৫০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২