ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার -পরিবেশ ও বনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে একটি
উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা সকল এলাকার নাগরিক সুবিধা সমানভাবে বৃদ্ধি করে চলেছেন। এর অংশ হিসেবে বড়লেখা
পৌরসভায় শুধু পানি সরবরাহের লাইনের জন্য
২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রী বলেন, বড়লেখা পৌরসভাকে পর্যায়ক্রমে প্রথম
শ্রেণির পৌরসভায় উন্নীত করা হবে।
পরিবেশমন্ত্রী আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
কর্তৃক বড়লেখা পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার
উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে দিন-রাত
কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গরু,
ছাগল এবং নগদ অর্থ প্রদান সহ বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে। জনগণের সক্রিয় অংশগ্রহণে
সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্নে সফল
হবে বাংলাদেশ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান
সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার
মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী এবং নারী শিক্ষা একাডেমির অধ্যক্ষ এ কে এম হেলাল
উদ্দিন প্রমুখ।
এরপর মন্ত্রী নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবনের
উদ্বোধন করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার -পরিবেশ ও বনমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২