ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

প্রথমবার জুমার দিনে কাজ করল সংযুক্ত আরব আমিরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক কর্মদিবস ও শুক্রবার জুমার নামাজের সময়সূচি চুড়ান্ত হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, এ পরিবর্তনের ফলে ইতিহাসে প্রথমবার জুমার দিনে কর্মব্যস্ত দিন পার করলো উপসাগরীয় দেশ। এদিন দেশটির কর্মজীবীরা যেমন অফিস করেছেন ঠিক তেমনি ক্লাস করেছে স্কুলের শিক্ষার্থীরাও।

শুক্রবার আমিরাত কেন্দ্রীয় সরকারের মিডিয়া কার্যালয় থেকে প্রকাশিত বিস্তারিত আদেশে বলা হয়, নতুন বছরে দেশজুড়ে সাপ্তাহিক কর্মদিবস হবে সাড়ে ৪ দিন। সাপ্তাহিক ছুটি শুরু হবে শুক্রবার দুপুরের পর থেকে রোববার পর্যন্ত।

গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত সরকারি খাতে আকস্মিকভাবে সাপ্তাহিক ছুটি পরিবর্তনের ঘোষণা দেয়। শুক্রবার ছুটির দিন পরিবর্তন করে করা হয় শনিবার ও রোববার।

২০০৬ সাল পর্যন্ত দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন পালন হত বৃহস্পতি ও শুক্রবার। দেশটিতে জুমা উপলক্ষ্যে শুক্রবার সবসময়ই ছুটির দিন ছিল।

আন্তর্জাতিক বাণিজ্য সুবিধাজনক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি আমিরাত সরকারের। কিন্তু সমস্যা দেখা দেয় শুক্রবারের জুমার নামাজের সময়সূচি নিয়ে। এই দিনটি কর্মদিবস হিসেবে অন্তর্ভূক্ত হওয়ায় ভোগান্তিতে পড়েন দেশটির মুসলিম জনগণ।

শুক্রবার নতুন সময়সূচি ঘোষণার মধ্যে দিয়ে সেই সমস্যার সুরাহার নির্দেশনা দেয় সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

প্রথমবার জুমার দিনে কাজ করল সংযুক্ত আরব আমিরাত

আপডেট টাইম : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২