ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা ভাইরাস এবং ওমিক্রনের ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থীদের কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি যেসব শিক্ষার্থী টিকা নেয়নি- তাদের টিকার আওতায় আনতে হবে। করোনা পরিস্থিতির অবনতি হলে অনলাইনে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেয়ার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর রোভার পল্লীতে বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং শিক্ষার্থীদের সুনাগরিক হতে সহায়তা করবে। এ শিক্ষার্থীরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে।

রোভার পল্লীর হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোভার স্কাউট অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) ড. মো. মোজাম্মেল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মণ্ডল, রোভার স্কাউট অঞ্চলের সহ-সভাপতি ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এম.এ বারী, রোভার অঞ্চলের সম্পাদক এ.কে.এম সেলিম চৌধুরী, রোভার কামরুল হোসেন ও নাজ নূর নাবিলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২