ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গভীর রাতে ঘরে ঢুকে ধর্ষণের পর গৃহবধূকে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বান্দরবানের রাজবিলায় ধর্ষণের পর গৃহবধূকে হত্যা করে তার স্বামীকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের থংজমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চিংয়ানু মারমা (২৮) উপজেলার রাজবিলার থংজমাপাড়া এলাকার অপহৃত রেথোয়াই মারমার (৪০) স্ত্রী।

স্থানীয়রা জানান, মধ্যরাতে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের ৫-৬ জনের একটি দল উপজেলার ২ নম্বর ওয়ার্ডের থংজমাপাড়া এলাকার একটি বাড়ি ঘেরাও করে। পরে ঘরের ভিতরে ঢুকে স্বামীকে বেঁধে বাড়ির বাহিরে নিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় স্ত্রী চিংয়ানু মারমাকে ধর্ষণের পর হত্যা করে সন্ত্রাসীরা। এরপর স্বামীকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা জানান, স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে ঘটনার কারণ এবং কারা ঘটনাটি ঘটিয়েছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যার পর স্বামীকে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে যৌথ বাহিনী। তবে ঘটনার কারণ এবং কারা জড়িত তদন্ত করে জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গভীর রাতে ঘরে ঢুকে ধর্ষণের পর গৃহবধূকে হত্যা

আপডেট টাইম : ০২:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২