ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আইনজীবী মাহমুদা খাতুন মীর মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, ঢাকা মেট্রোপলিটন বার, ঢাকা ট্যাক্সেস বার ও খুলনা বারের সদস্য অ্যাডভোকেট মাহমুদা খাতুন মীর (৬১) মারা গেছেন।

বুধবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নিজ বাসায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

বিষয়টি  নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন।

জানা গেছে, অ্যাডভোকেট মাহমুদা খাতুন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি স্বামী অ্যাডভোকেট আবদুল মজিদসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমার বাবার বাড়ি ডুমুরিয়া উপজেলায় এবং স্বামীর বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। তিনি ১৯৯৪ সালের ৩০ এপ্রিল আইনপেশায় সনদপ্রাপ্ত হন এবং ওই বছরের ১ সেপ্টেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত হন এবং ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ভুক্ত হন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকা আইনজীবী সমিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

অ্যাডভোকেট মাহমুদা খাতুনের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার), ঢাকা ট্যাক্সেস বার ও খুলনা বারের পক্ষ থেকে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আইনজীবী মাহমুদা খাতুন মীর মারা গেছেন

আপডেট টাইম : ১০:১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২