ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ইউটিউব সেলিব্রিটি’ করার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লায় ‘ইউটিউব সেলিব্রিটি’ করার প্রলোভনে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া রাজবাড়ী ও বগুড়ার শেরপুরে শিক্ষার্থীসহ দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজবাড়ীর ঘটনায় অভিযুক্ত রিকশাচালককে পুলিশ গ্রেপ্তার করেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার অ্যাডভোকেট জাহিদ চৌধুরী দুই সন্তানের বাবা এবং পরিবার নিয়ে কুমিল্লা নগরের দৌলতপুর রেলগেট এলাকায় থাকেন। কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন মধ্যম আশ্রাফপুরে একটি ভাড়া বাসায় অপকর্ম করতেন জাহিদ। সেখান থেকে গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার এবং নির্যাতিত স্কুলছাত্রী, তার ভাই ও আরেক নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। নির্যাতিত ছাত্রীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর পরিবার ভাড়া থাকে কুমিল্লায়।

মেজর সাকিব বলেন, ‘গত রবিবার ছাত্রীটির মা আমাদের কাছে এসে বলেন, তাঁর দুই সন্তান নিখোঁজ রয়েছে। এরপর আমরা ছায়া তদন্ত করে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষককে গ্রেপ্তার করি।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানিয়েছেন, নির্যাতিত পরিবার তাঁর পূর্বপরিচিত। তিনি প্রায়ই তাদের পড়াশোনা ও অন্যান্য ব্যাপারে সহযোগিতার নামে তাদের বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে জাহিদ ভুক্তভোগীর কাছে নিজেকে একজন জনপ্রিয় ইউটিউবার হিসেবে পরিচয় দিয়ে বলেন, তিনি বিভিন্ন ছেলেমেয়েকে ইউটিউব সেলিব্রিটি করার মাধ্যমে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। গত ২৫ নভেম্বর জাহিদ মেয়েটির পরিবারকে না জানিয়ে স্কুল থেকে তাকে নিয়ে আশ্রাফপুরে তাঁর ভাড়া বাসায় যান। তাকে ইউটিউব সেলিব্রিটি, ভালোভাবে পড়াশোনা করানোসহ বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর মা বিষয়টি টের পেয়ে তাদের নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। জাহিদ আবার প্রলোভন দিয়ে ১৭ ডিসেম্বর ভুক্তভোগী ও তার ভাইকে তাঁর বাসায় এনে আটকে রাখেন। এরপর জাহিদ আরেক নারীকে (৩২) চাকরি দেওয়ার নামে তাঁর ভাড়া বাসায় নিয়ে আসেন। ভুক্তভোগীর ভাই (২০) ও ওই নারীকে একটি কক্ষে আটকে রেখে তাঁদের শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। পরে ভুক্তভোগীকে কয়েক দিন তিনি ধর্ষণ করেন। রাজবাড়ীতে গ্রেপ্তার আশরাফ উদ্দিন (২৪) সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। গত সোমবার রাতে ধর্ষণের অভিযোগে গতকাল সকালে ভুক্তভোগী ছাত্রীর (১৬) মা রাজবাড়ী থানায় একটি মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইউটিউব সেলিব্রিটি’ করার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট টাইম : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২