ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবার দিল্লিতে সপ্তাহান্তে কারফিউ জারির সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাস। সংক্রমণে লাগাম টানতে সপ্তাহান্তে কারফিউর সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।

করোনাভাইরাসের সংক্রমণে রাশ টানতে দিল্লিতে সপ্তাহান্তে লকডাউন শুরু হতে চলেছে। দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে কারফিউর সময় শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। অনাবশ্যকীয় চলাচলে পুরোপুরি বিধিনিষেধ থাকবে। সপ্তাহান্তে সরকারি অফিসে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে হবে। বেসরকারি অফিসে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন।

সম্প্রতি দিল্লিতে হুড়মুড়িয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। সোমবার দিল্লির স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৪,০৯৯ জন নতুন আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রমণের হার ৬.৪৬ শতাংশে পৌঁছে গিয়েছে।

আপাতত ভারতে সর্বাধিক ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে (৫৬৮)। তারপরই আছে দিল্লিতে। সেখানে ৩৮২ জন করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৭ জন সেরে উঠেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবার দিল্লিতে সপ্তাহান্তে কারফিউ জারির সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৬:০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২