ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সউদী আরবে সিনেমা হলের সংখ্যা এখন ১৫৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সউদী আরবে প্রায় তিন যুগ ধরে বন্ধ থাকার পর চার বছর আগে সিনেমা প্রদর্শনী শুরু হয়। দেশটিতে এখন সিনেমা মুক্তির সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে দেশটিতে ১৫৪টি সিনেমা হল চালু রয়েছে। সিনেমা হলগুলোতে সর্বমোট ৫০০ স্ক্রিনে সিনেমা প্রদর্শনী হয়। সিনেমা মুক্তির জন্য কিছু নিয়ম মানতে হয়। যেসব সিনেমায় যৌনতা কিংবা সমকামিতা থাকে সেগুলো মুক্তি দেয়া হয় না। দেশটিতে সিনেমা প্রদর্শনী শুরু হওয়ার পর থেকে সিনেমার বাজার বড় হচ্ছে এবং আয়ও বৃদ্ধি পেয়েছে। সিনেমা মুক্তি দিয়ে দেশটি গত বছর আয় করেছে ৪৫০  মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৩ হাজার ৮৫০ কোটি টাকার বেশি। সম্প্রতি এমন আয়ের হিসাবে দিয়েছে গবেষণা সংস্থা ওমদিয়া। তাদের গবেষণায় দেখা যায়, ২০২০ সালে সউদী সিনেমার বাজার থেকে আয় ছিল ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে তা তিন গুণ বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ মার্কিন ডলারে। গবেষণা সংস্থা ওমদিয়া বলছে, যদি এভাবে সউদী আরবে সিনেমার বাজার দিন দিন বাড়তে থাকে, তাহলে ২০২৫ সাল নাগাদ বিশ্বের দশম সিনেমার বাজারে পরিণত হবে দেশটি। উল্লেখ্য, সউদী আরবে সিনেমা মুক্তির দিকে থেকে এগিয়ে রয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলোর সিনেমা। শুধু সিনেমাই নয়, বর্তমানে দেশটিতে নাচের অনুষ্ঠানও নিয়মিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সউদী আরবে সিনেমা হলের সংখ্যা এখন ১৫৪

আপডেট টাইম : ০৯:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২