ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ওমিক্রন মোকাবেলায় করণীয় নির্ধারণে সন্ধ্যায় বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ চোখ রাঙাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে মারণভাইরাস করোনার এই নতুন ধরনটি। প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন দেওয়া হয়েছে। উদ্ভূত এমন পরিস্থিতিতে আন্ত মন্ত্রণালয় বৈঠক ডেকেছে সরকার। আজ সোমবার সন্ধ্যা ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্যরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে অংশ নেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এদিকে, বাংলাদেশেও করোনার এই নতুন ধরনের উপস্থিতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে এখন পর্যন্ত মোট সাতজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ওমিক্রন মোকাবেলায় করণীয় নির্ধারণে সন্ধ্যায় বৈঠক

আপডেট টাইম : ০৩:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২