ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কলকাতায় ‘কারফিউ’ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই আশঙ্কাজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকে পদে পদে বিধিনিষেধ মানতে হবে বাইরে বের হলে।

নতুন বিধিনিষেধের আওতায় আগের মতোই সোমবার থেকে কলকাতায় ‘কারফিউ’ শুরু হয়ে যাবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, ট্রেন বন্ধ হয়ে যাবে সন্ধ্যা সাতটার পর।

রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি সব অফিসে অর্ধেক কর্মী উপস্থিত থাকতে পারবেন। সব ধরনের প্রশাসনিক বৈঠক ভার্চ্যুয়ালি করতে হবে।

রোববার রাজ্য সরকার এসব নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, কলকাতার মেট্রোরেল যত যাত্রী নিতে পারে, তার অর্ধেক নিতে পারবে। কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো যাবে না। সুইমিংপুল, সেলুন, বিউটি পারলার, ব্যায়ামাগার, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বন্ধ থাকবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে।

করোনার সংক্রমণ কমায় কলকাতাসহ পশ্চিমবঙ্গে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। গত কয়েক মাসে নানা ধরনের উৎসব চলায় মানুষের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। আবার নতুন করে বিধিনিষেধ শুরু হওয়ায় মানুষকে আবার খারাপ অবস্থার মধ্যে পড়তে হবে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, এ ধরনের বিধিনিষেধ কম রাখার চেষ্টা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কলকাতায় ‘কারফিউ’ শুরু

আপডেট টাইম : ১০:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২