ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ থেকে ১৮ বছর বয়সীদের আজ থেকে করোনা টিকা দেওয়া হচ্ছে ভারতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা সংক্রমণ মোকাবিলায় ভারতে আজ সোমবার (৩ জানুয়ারি) থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। টিকাগ্রহণের জন্য ৮ লাখের বেশি তরুণ-তরুণী কোউইন পোর্টালে নিবন্ধন করেছেন এরই মধ্যে। তারা সবাই কোভ্যাক্সিনের টিকা পাবেন। খবর এনডিটিভির।

টিকা দেওয়া হবে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও হেলথ কেয়ার সেন্টারে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভ্যাক্সিন শুধু টিনএজারদের দেওয়া হবে। অতিরিক্ত টিকার ডোজ পাঠানো হবে সব রাজ্যগুলোতে।

গত ২৫ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা ৩ জানুয়ারি থেকে টিকা দেওয়ার ঘোষণা দেন। এদিকে, করোনা টিকার তৃতীয় বুস্টার ডোজ স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইনার এবং বয়স্ক নাগরিকদের দেওয়া শুরু হবে আগামী ১০ জানুয়ারি থেকে।

ভারতের সরকারের টিকাদান কর্মসূচির এসব ঘোষণা এসেছে দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর। ইউরোপের দেশগুলোসহ যুক্তরাষ্ট্রে ডেল্টার পরিবর্তে ওমিক্রন দ্রুত গতিতে ছড়াচ্ছে। ভারতে রোববারও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও ১২৩ জন। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার সাতশ ১১ জনে।

ভারতে সম্প্রতি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এরপর কয়েক জায়গায় শিশুরাও করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। করোনা ছড়িয়ে পড়ে আবাসিক স্কুল ও হোস্টেলগুলোতেও। যদিও সবার জন্য বুস্টার ডোজ এখনো চালু করা হয়নি দেশটিতে।

কয়েকদিন আগে আরও দুটি ভ্যাকসিন অনুমোদন পায় ভারতে। এই দুটি ভ্যাকসিন হলো কোরবেভ্যাক্স ও কোভোভ্যাক্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

১৫ থেকে ১৮ বছর বয়সীদের আজ থেকে করোনা টিকা দেওয়া হচ্ছে ভারতে

আপডেট টাইম : ১০:৩০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২