ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পহেলা বৈশাখে নিরাপত্তার হুমকি নেই : মনিরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬
  • ৩১৩ বার

পহেলা বৈশাখে নিরাপত্তার কোন হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, পহেলা বৈশাখ উদযাপনে সুনির্দিষ্ট কোন হুমকি না থাকলেও সকলের নিরাপত্তা ও জনশৃংখলার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

পহেলা বৈশাখের দিন রাজধানীর রমনা বটমুল ও সোহরওয়ার্দী উদ্যান, এই দুটি আবদ্ধ জায়গাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা নেয়া হয়েছে। বিকেল ৪ টার মধ্যে এগুলোর প্রবেশ গেট বন্ধ করে দেয়া হবে এবং ৫ টার মধ্যে সব বাইরের সব অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানান মনিরুল ইসলাম।

এ দিন মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পড়া নিয়ে বিভ্রান্তির বিষয়ে মনিরুল ইসলাম বলেন, মঙ্গল শোভাযাত্রায় কখনোই মুখোশ পড়া হয় না। সবাই মুখোশ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। তবে বাইরের কেউ যাতে মুখোশ পরে এই শোভাযাত্রায় অংশ না নিতে পারে সেই নির্দেশনা দেয়া হয়েছে।

ভুভুজেলা নিষিদ্ধ করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, এটি অনেকের জন্য বিরক্তির কারণ। অনেকেই এটি নিষিদ্ধ করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

পহেলা বৈশাখে নিরাপত্তার হুমকি নেই : মনিরুল

আপডেট টাইম : ১২:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬