ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করছেন – খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাকালে অসহায়, গরিব-দুস্থ, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়েছেন সারা বিশ্বে সেটি এক অনন্য নজির।

আজ নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাধানগর ঘাটে শিব নদীর ওপর ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে জীবন বাজি রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজের অবকাঠামো, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ সারা দেশের সুষম উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। যা অন্য কোনো সরকারের আমলে হয় নাই বলে উল্লেখ করেন তিনি।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিএনপির এসকল ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী রাধানগর ঘাটে শিব নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২৯২ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্বোধন করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আদালতের আদেশ বহাল, তবু চাষাবাদে বাধা: কৃষক আনোয়ার হোসেনের প্রশাসনিক সহযোগিতা কামনা

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করছেন – খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৮:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২