ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ঘরে ঢুকে দলবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় শুক্রবার রাতে সুধারাম থানায় চারজনের নামে মামলা করেছেন ভুক্তভোগী। পরে রাতেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চরমটুয়ার পশ্চিম মাহাতাবপুর গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত মো. দাউদকে (৩৬) গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে দাউদকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করায় তিনি গ্রামের বাড়িতে একাই থাকেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মো. দাউদসহ তিনজন কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। পরে গৃহবধূ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনাটি জানান। চেয়ারম্যানের পরামর্শে তিনি থানায় মামলা করেন।

সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, মামলার অন্য তিন আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। নির্যাতিত নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মহিউদ্দিন আজিম জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ঘরে ঢুকে দলবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২