ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘দেশে এই মুহূর্তে লকডাউন দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেই। তবে প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে লকডাউনের চিন্তা আমাদের মাথায় রাখতে হবে।’ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন গতকাল মানিকগঞ্জ নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে। গত শুক্রবার প্রায় ৫০০ মানুষ সংক্রমিত হয়েছে। কিন্তু সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে এবং টিকা নেয়, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না।’

তিনি বলেন, ‘আমাদের টিকার কোনো সংকট নেই। সাত কোটি মানুষ প্রথম ডোজ, পাঁচ কোটি মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছে। ছয় কোটি টিকা মজুদ রয়েছে। আরো টিকা পাইপলাইনে আছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এবং ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। গ্রামের মানুষ, বিশেষ করে নারীরা টিকা নিতে অনীহা প্রকাশ করেন। কিন্তু সবাইকে টিকা নিতে হবে। রেজিস্ট্রেশন করতে না পারলেও জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো পরিচয়পত্র, এমনকি মোবাইল ফোনের নম্বর দিয়েও টিকা নেওয়া যাবে। করোনা নিয়ন্ত্রণ থাকলে দেশের উন্নয়নও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মহম্মদ আব্দুল লতিফ ও মেয়র রমজান আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২