ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

এমন উত্তাল আন্দোলন আসছে যা হবে বজ্রকঠিন : ড. ওসমান ফারুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০১৬
  • ৫২৭ বার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, আওয়ামী লীগ সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে দেশ গোরস্তান হয়ে যাবে। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আগামীতে ‘বজ্রকঠিন’ আন্দোলন আসছে। তবে সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ। এর মধ্যদিয়ে সরকারের স্বৈরাচারী বিলুপ্ত হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রচিত ‘নির্বাচিত কলাম’ (প্রথম খণ্ড) গ্রন্থের মোড়ক উম্মোচন ও আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

ড. ওসমান ফারুক বলেন, দেশে মানবাধিকার

চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। সংবাদপত্র ও বাকস্বাধীনতা নেই। এ সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে দেশ মহাশ্মশানে পরিণত হবে। বিএনপিসহ আপামর জনগণের আবেদন, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

ড. ওসমান ফারুক বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। অথচ এসব মামলার কোনো ভিত্তি নেই। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, জনগণ সুদৃঢ় ঐক্যের সঙ্গে আগামী দিনের আন্দোলন করবে, যে আন্দোলনের ফলে এ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে।

তিনি বলেন, আগামীতে বজ্রকঠিন আন্দোলন আসছে। এমন উত্তাল আন্দোলন আসছে, যে আন্দোলন হবে শান্তিপূর্ণ, কিন্তু অত্যন্ত বজ্রকঠিন। সে আন্দোলনে সরকারের স্বৈরাচারী ধারা সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

এমন উত্তাল আন্দোলন আসছে যা হবে বজ্রকঠিন : ড. ওসমান ফারুক

আপডেট টাইম : ১১:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০১৬