ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

রাজধানীতে শুক্রবার সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে যেসব সড়ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইংরেজি নববর্ষ-২০২২ উদযাপনকে কেন্দ্র করে শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত রাজধানীর বেশকিছু এলাকার সড়ক বন্ধ থাকবে। এ জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করছে ডিএমপি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাতায়াতের জন্য ব্যবহার করতে হবে নির্ধারিত রাস্তা।

বন্ধ থাকবে যেসব সড়ক

১. ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহন নিয়ে প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে।

২. ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা (ফিনিক্স রোড ক্রসিং), বনানী ১১ নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, ঢাকা গেট, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা (ইউনাইটেড হাসপাতাল ক্রসিং) এবং নতুন বাজার ক্রসিং এলাকা ব্যবহার করা যাবে না। তবে এসব এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে ক্রসিংগুলো ব্যবহার করা যাবে।

৩. ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে ঢাবি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ব্যতিত অন্য যেকোনো ব্যক্তি বা যানবাহন কেবল পুরনো হাইকোর্ট, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ ফটক এবং পলাশী মোড় ব্যবহার করতে পারবে। ঢাবি এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্য সব ক্রসিং বন্ধ থাকবে।

৪. ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে শাহবাগ, নীলক্ষেত ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, বক্শী বাজার ক্রসিং, পলাশী ক্রসিং এবং চাঁনখারপুল/শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে কোনও যানবাহন প্রবেশ করতে পারবে না।

৫. কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনকভাবে গাড়ি চালালে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৬. সড়ক ব্যবহার সংক্রান্ত যেকোনও জরুরি প্রয়োজনের জন্য ফোন নম্বর: ডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৬০, এডিসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৬১, এসি ট্রাফিক (গুলশান) ০১৩২০০৪৪৩৭২, এসি ট্রাফিক (মহাখালী) ০১৩২০০৪৪৩৭৫, এসি ট্রাফিক (বাড্ডা) ০১৩২০০৪৪৩৭৮, ডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০০৪২২৬০, এডিসি ট্রাফিক (রমনা) ০১৩২০০৪২২৬১, ডিসি (গুলশান) ০১৩২০০৪১৪২০ এবং ডিসি (রমনা) ০১৩২০০৩৯৪৪০।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজধানীতে শুক্রবার সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে যেসব সড়ক

আপডেট টাইম : ০৯:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১