ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাশ্মিরে গোলাগুলিতে ২ পাকিস্তানিসহ ৬ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের জম্মু ও কাশ্মিরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ পাকিস্তানিসহ ৬ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। নিহতরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ ই মহাম্মদের সদস্য বলে জানিয়েছে কাশ্মির জোন পুলিশ।

বৃহস্পতিবার কাশ্মির জোন পুলিশের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যার পর রাজ্যের অনন্তনাগ জেলার নওগাম ও কুলগ্রাম জেলার মিরহামা গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘাতের সময়ে নিহত হয়েছেন এই ছয়জন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কুলগ্রামের মিরহামা এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও দিয়ে তল্লাশি অভিযান শুরু করে। এরই এক পর্যায়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে।

নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই গুলির লড়াইয়ে তিন বিচ্ছিন্নতাবাদী ঘটনাস্থলেই নিহত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা।

একই ধরনের অপর ঘটনাটি পার্শ্ববর্তী অনন্তনাগের এলাকার নওগাম শাহাবাদে ঘটেছে। এখানে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিজয় কুমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাশ্মিরে গোলাগুলিতে ২ পাকিস্তানিসহ ৬ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে

আপডেট টাইম : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১