ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ডিজিটাল ডেটা সোনার চেয়েও দামি মোস্তাফা জব্বার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল ডেটা সোনার চেয়েও দামি সম্পদ। নিরাপত্তার স্বার্থে  এই ডেটা অন্যের নিয়ন্ত্রণে নয়, নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক ব্যবস্থাপনার ডেটার নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আরো সচেতন ও যত্নশীল হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানান।মন্ত্রী আজ ঢাকায় সিএমএসএফ আয়োজিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আনভেইল  আউটকাম অভ্ দ্য রিসাল্ট ওরিয়েন্টেড ওয়ার্কশপ’ এবং গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, পুঁজিবাজার উন্নয়নে বিদ্যমান যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা অপরিহার্য। বাংলাদেশের অর্থনীতির আকার গত ১৩ বছরে অভাবনীয় গতিতে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র কয়েক বছর আগেও বৈদেশিক সাহায্য ছাড়া বাজেট পরিকল্পনা করার বিষয়টি চিন্তাও করা যেত না। আজ অনেক ক্ষেত্রে বৈদেশিক সাহায্যকে নির্দ্বিধায় না বলতে পারি। কম্পিউটার প্রযুক্তি বিকাশের এই  অগ্রদূত বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিস্ময়কর ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার ফলে মোবাইল ও কম্পিউটার প্রযুক্তি প্রসারে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা প্রকাশের আট বছর আগে প্রধানমন্ত্রী ডিজিটাল শিল্প বিপ্লবের ধারণাটি প্রণয়ন করেন, দেশের ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠানসমূহ ডিজিটাইজেশনে তুলনামূলক পিছিয়ে আছে উল্লেখ করে প্রতিটি প্রতিষ্ঠানে ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব আয়োজন এবং নিজস্ব জনবল তৈরির প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন।

সিএমএস ফান্ডের বোর্ড অভ্ গভর্নেন্সের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ তারেক বক্তৃতা করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ডিজিটাল ডেটা সোনার চেয়েও দামি মোস্তাফা জব্বার

আপডেট টাইম : ০৮:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১