ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

‘পুষ্টি চাল পাচ্ছে ৪ লাখের বেশি ভিজিডি উপকারভোগী নারীরা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের ১৮৯টি উপজেলায় ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) উপকারভোগী চার লাখ ৩১ হাজার নারীর মাঝে পুষ্টি চাল বিতরণ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী পুষ্টি চাল বিতরণ বিষয়ে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালার প্রথমদিনের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পর্যায়ক্রমে ভিজিডি উপকারভোগী সব নারীর (১০ লাখ ৪০ হাজার) মাঝে পুষ্টি চাল প্রদান করা হবে। পরিবার প্রতি পাঁচজন করে মোট ২৫ লাখ মানুষ পুষ্টি চালের সুবিধায় এসেছে। প্রতিটি পরিবার মাসে ৩০.৩০ কেজি পুষ্টি চাল পাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ চালের সঙ্গে ভিটামিন-এ, বি১, বি১২, বি৯, আয়রন ও জিঙ্ক উপাদান সমৃদ্ধ করে দানাদার চাল বা কার্নেল উৎপাদন করা হয়। পরে ১০০:১ অনুপাতে ১০০ কেজি সাধারণ চালের সঙ্গে ১ কেজি কার্নেল মিশিয়ে পুষ্টিসমৃদ্ধ চাল প্রস্তুত করা হয়। সাধারণ চালের তুলনায় পুষ্টি চালে বেশি মাত্রায় থায়ামিন, নিয়াসিন, জিঙ্ক, আয়রন, ফাইবার ও প্রোটিন থাকায় মানুষ ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি ও দীর্ঘমেয়াদি জঠিল রোগ থেকে মুক্তি পেতে পারে।

ফজিলাতুন নেসা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় যৌথভাবে পুষ্টি চালের মান নিয়ন্ত্রণ ও বিতরণে কাজ করছে। পুষ্টি চালের চাহিদা মেটানোর জন্য সাতটি কার্নেল কারখানা ও ১১০টি মিক্সিং মিল স্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসময় পুষ্টি চাল বিতরণ ও পুষ্টি সমৃদ্ধ করতে টেকনিক্যাল সহযোগিতা করার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নিউট্রেশন ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান ও ডাব্লিউএফপি’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আলফা বাহ।

ডাব্লিউএফপি’র কান্ট্রিরিপ্রেজেনটেটিভ আলফা বাহ বলেন, বাংলাদেশের স্থানীয় পর্যায়ে পুষ্টি চাল উৎপাদন পূর্ণ সক্ষমতা রয়েছে। ডাব্লিউ এফপি এ বিষয়ে ভবিষ্যতে সব ধরনের টেকনিক্যাল সহযোগিতা অব্যাহত রাখবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ডাব্লিউএফপি’র সিনিয়র অ্যাডভাইজর আতাউর রহমান ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের খায়রুল আলমসহ মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

‘পুষ্টি চাল পাচ্ছে ৪ লাখের বেশি ভিজিডি উপকারভোগী নারীরা’

আপডেট টাইম : ০৬:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১